সামরিক শক্তি অর্জনে 'এয়ার স্ট্রিপ' বানাচ্ছে চীন!

 
দক্ষিণ চীন সাগরের 'মিসিচিপ রিফ' ও 'সুবি রিফ' নামক দুটি কৃত্রিম দ্বীপে গোপনে 'এয়ার স্ট্রিপ' বানাচ্ছে চীন। দু’টি দ্বীপই রয়েছে বিতর্কিত স্প্রাটলি দ্বীপপুঞ্জে। সাম্প্রতিক একটি উপগ্রহ-চিত্রে ধরা পড়েছে দুটি এয়ার স্ট্রিপের ছবি। ওয়াশিংটনের 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ' সেই ছবি প্রকাশ করেছে।
 
প্রতিরক্ষা সংক্রান্ত সাপ্তাহিক পত্রিকা 'আইএইচএস জেনস ডিফেন্স উইকলি'র সম্পাদক জেমস হার্ডি বলেন, "দক্ষিণ চীন সাগরে যুদ্ধের জন্য সেটিকে পুরোদস্তুর ব্যবহার করতে পারে বেইজিং। পাশের দেশগুলোর যোগাযোগ ব্যবস্থায় আড়ি পাতার কাজেও চীন সেটিকে ব্যবহার করতে পারে। দক্ষিণ চীন সাগরের পারাশেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপে চীন এমনটাই করছে। এখানেই শেষ নয়, চীন যে পাঁচটি কৃত্রিম দ্বীপপুঞ্জ বানিয়েছে দক্ষিণ চীন সাগরে, তার অন্যতম ফিয়েরি ক্রশ দ্বীপে বিমান ওঠানামার জন্য বেইজিং ইতিমধ্যেই দশ হাজার ফুট লম্বা একটি রানওয়ে বানিয়ে ফেলেছে। এটা বানানো হয়েছে ‘মিসচিফ রিফ’-এর ১৭০ মাইল পশ্চিমে। যুদ্ধবিমান ওঠানামার জন্যই এত লম্বা ‘রানওয়ে’ বানিয়েছে চীন'।
 
উল্লেখ্য, যেখানে  এয়ার স্ট্রিপ বানানো হচ্ছে, তার একটির পাশে কুড়ি মাইল দূরেই মোতায়েন করা রয়েছে ফিলিপাইনের নৌবাহিনীর ছোট একটি অংশ। চীন একক আধিপত্য বিরাজ করছে দক্ষিণ চীন সাগরে, এক তরফাভাবে ভাগ-বটোয়ারা করছে। আর এ বিষয়ে পাশের দেশগুলো আপত্তি জানিয়ে আসছে বেশ আগে থেকেই।