জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি পরীক্ষা পেছানো হয়েছে। ২০১৪ সালের বিএড অনার্স ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর, ২০১৪ সালের বিবিএ তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ অক্টোবর এবং ২০১৪ সালের বিএসসি অনার্স ইন-ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট-১, ২য় সেমিস্টার পরীক্ষা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষা ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে ২ নভেম্বর নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্যের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।