ঈদে চার ক্রিকেটারের ‌'নট আউট'

এনটিভির বিশেষ ঈদ আয়োজন গেম শো 'নট আউট' এ দেখা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উল্লেখযোগ্য চার ক্রিকেটার নাসির হোসাইন, সোম্য সরকার, এনামুল হক বিজয় ও তাসকিনকে। উক্ত অনুষ্ঠানে একসাথে লাটিম, মার্বেল ও ডার্টবোর্ডসহ বিভিন্ন মজার মজার খেলায় অংশগ্রহণ করতে ও আলোচনা জমিয়ে তুলতে দেখা যাবে।

উল্লেখ্য, পুরা অনুষ্ঠানটি এফডিসিতে ধারণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাবিলা, পরিচালনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। ঈদের ৪র্থ দিন রাত ৯টায় অনুষ্ঠানটি এনটিভিতে প্রচারিত হবে।