বিরাট কোহলির প্রেমিকার তালিকা বোধ হয় দীর্ঘ হতে চলেছে। বলিউডের বাতাসে ভালোই গুঞ্জন হচ্ছে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' খ্যাত নায়িকা আলিয়া ভ্যাটের কোহলি প্রশংসা।
মহেশ ভাটের কন্যা বলেন, 'বিরাট একজন সেনসেশনাল পারফরমার তাকে দেখে আমি মুগ্ধ। ওর ব্যাটিংয়ের ক্ষমতা অসাধারণ। ওকে দেখেই অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই পরিস্থিতি বিরাট ভালই সামলায়!' আলিয়ার এই কথায় বলিউডে শুরু হয়ে যায় নতুন গুঞ্জন।
আলিয়াও অজ্ঞান হয়েছিলেন কিনা? এমন প্রশ্নের উত্তরে অবশ্য মুচকি হেসে এড়িয়ে গিয়েছেন তিনি। বিরাটের গার্লফ্রেন্ড আনুশকা শর্মা যে তারই কলিগ তা ভালো করেই জানেন। ভালোলাগার কথা খোলাখুলি করে বলেন, 'দশ জন হ্যান্ডসাম ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতেই থাকবেন বিরাট'। অবশ্য, আলিয়ার এই মন্তব্য নিয়ে এখনও কোন কথা বলেননি ‘বিরুষ্কা’ জুটি ।