হাঙ্গেরি সীমান্তে শরণার্থীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান

 
সীমান্তে বিক্ষোভরত শরণার্থীদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে হাঙ্গেরি পুলিশ। শরণার্থীরা সার্বিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশ করার চেষ্টাকালে এই ঘটনা ঘটে। খবর- আলজাজিরার।
IMG0
 
দেশটির পুলিশের দাবি, সার্বিয়ার দিক থেকে শরণার্থীরা পাথর, বোতল ও লাঠি নিক্ষেপ করায় পুলিশ এই ব্যবস্থা নেয়। এসময় শরণার্থীরা সীমান্তের বেড়া ডিঙ্গানোর চেষ্টা চালায় বলেও পুলিশের অভিযোগ।
 
IMG1
 
ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ জিমজুম জানিয়েছেন, জার্মানি যাওয়ার পথে বাধা সৃষ্টি করায় শরণার্থীরা হাঙ্গেরি পুলিশের ওপর ক্ষুব্ধ ছিল। শরণার্থীদের দেশে প্রবেশ ঠেকাতে অনড় অবস্থানে রয়েছে হাঙ্গেরি। সম্প্রতি তারা সীমান্ত অতিক্রম করাকে বেআইনি ঘোষণা করে নতুন একটি আইন পাশ করেছে। এর অংশ হিসবেই সীমান্তে জল কামান মোতায়েন করেছে দেশটি।