বগুড়ায় কলগার্লসহ যুবলীগ নেতা আটক

আবাসিক হোটেলে কলগার্লসহ আটক হয়েছেন বগুড়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাক। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত তাকে  ১ লাখ টাকা জরিমানা করেছে।

প্রত্যক্ষদর্শিরা জানান, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে যুবলীগ নেতা ও ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাক কলগার্লসহ শহরতলীর মাটিডালিতে অবস্থিত হোটেল ক্যাসেল ছোয়াদে যান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। অভিযানকালে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও কলগার্ল শহরের মালগ্রাম দক্ষিণপাড়ার দোহার স্ত্রী সুমি খাতুন (২১) কে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের পেশকার আব্দুল জলিল জানান, ভ্রাম্যমান আদালতে কলগার্লসহ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে ৫০ হাজার টাকা এবং হোটেলে কর্তৃপক্ষের ৫০ হাজারসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।