সিলেটে রাজন হত্যা মামলার চার্জ গঠন ২২ সেপ্টেম্বর

সিলেটের কুমারগাঁওয়ে তের বছরের শিশু রাজন হত্যা মামলার চার্জ গঠন করা হবে আগামী ২২ সেপ্টেম্বর। গতকাল বুধবার এই মামলার শুনানিশেষে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা।  গত ৭ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেদুল করিম। গতকাল এই আদালতে  মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। পলাতক তিন আসামি কামরুল ইসলাম, তার সহোদর শামীম আলম এবং দিরাইয়ের পাভেল ইসলাম ছাড়া  চার্জশিটভুক্ত সকল আসামি উপস্থিত ছিলেন।