বাংলাদেশের তথা উপমহাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস। দেশের আসর মাতিয়ে দেশের বাইরেও তার আসর মাতানোর খ্যাতি রয়েছে। আর এরই ধারাবাহিকতায় আসন্ন চাঁদ রাতে জেমস ও তার দল উড়াল দেবেন ডেনমার্কের উদ্দেশ্যে।
এ সফরে ফ্রান্স ও ডেনমার্কের তিনটি কনসার্টে অংশ নেবেন জেমস। এরমধ্যে ২৬ সেপ্টেম্বর ডেনমার্ক, পরদিন প্যারিস এবং ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের অন্য একটি শহরে। কনসার্ট শেষে ঢাকায় ফিরবেন অক্টোবরের ২ অথবা ৩ তারিখে। এ বিষয়ে উপমহাদেশের জনপ্রিয় শিল্পী জেমস বলেন, ‘এর আগে বেশকিছু দেশে অনুষ্ঠান করেছি। তবে এটাই আমার ফ্রান্স-ডেনমার্কের উদ্দেশ্যে প্রথম সফর।’