ব্রিটিশ সশস্ত্র বাহিনীর তহবিল সংগ্রহে খেলবেন ধোনি-আফ্রিদিরা

ব্রিটিশ সশস্ত্র বাহিনীর আহত সদস্য এবং তাদের পরিবারের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য আজ একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন মাহেন্দ্র সিং ধোনি, শহিদ আফ্রিদি, বীরেন্দ্র শেবাগ ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেট তারকারা।
 
তহবিল সংগ্রহের জন্য ব্রিটিশ সেনাবাহিনী আয়োজিত ‘ক্রিকেট ফর হিরোজ’-এর খেলাটি লন্ডনের কিয়া ওভালে অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ দু’টি দল হচ্ছে হিরো একাদশ এবং বিশ্ব একাদশ। হিরো একাদশের হয়ে সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের নেতৃত্বে খেলবেন ধোনি, আফ্রিদি, শেবাগ, হার্শেল গিবসরা। 
 
ধোনিদের প্রতিপক্ষ বিশ্ব একাদশের হয়ে খেলবেন ম্যাককালাম, ম্যাথু হেইডেন, মাহেলা জয়াবর্ধনে, গ্রায়েম স্মিথ, স্কট স্টাইরিস এবং ড্যানিয়েল ভেট্টরির মতো তরকারা।