গাংনীতে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ।বুধবার রাত ৮ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওপাড়া গ্রামের ক্লাবপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে ওমর ফারুক (১৮) ও সহগলপুর গ্রামের সমসের আলীর ছেলে ফারুক হোসেন (২৬)।
পুলিশ জানায়, ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রসেন কুমার সংগীয় ফোর্সসহ ওই বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে এদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১০০ টাকা জব্দ করা হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।