উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

মেসির শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ড্রতে সমাপ্ত

লিওনেল মেসি তার শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না। রোমার সঙ্গে বার্সেলোনার অ্যাওয়ে ম্যাচটি ১-১ গোলে ড্র তে শেষ হয়েছে।


মেসির শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পরে সব গণমাধ্যম তার প্রত্যাশিত অসাধারণ পারফর্মেন্স নিয়েই মেতে থাকার কথা। কিন্তু এই আর্জেন্টাইন জাদুকরকে সেটা থেকে বঞ্চিত করেছেন রোমার ফ্লোরেঞ্জি। ম্যাচের ২১ মিনিটেই লুইস সুয়ারেজের গোলে ই গ্রুপের ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিলো বর্তমান শিরোপাধারী বার্সা। কিন্তু কিছুক্ষণের মধ্যে ৫০ মিটার দূর থেকে অসাধারণ একটি শটে গোল করেন।

IMG0

 

দ্বিতীয়ার্ধে বার্সা ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিলেও আর গোল করতে পারেনি। গত শনিবারে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এমনই অবস্থা থেকে উদ্ধার করেছিলেন মেসি। রোমার বিপক্ষেও প্রায় সেটা করে ফেলেছিলেন, কিন্তু ক্রসবার সেটিতে বাধা হয়ে দাঁড়ায়। গোল ডটকম