‘রানা প্লাজা’ চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ খারিজ করে দেয়।
এর আগে হাইকোর্ট প্রদর্শনীর ওপর ছয়মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল। ওই নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দেয় আপিল বিভাগ। এই স্থগিতাদেশ পুনর্বিবেচনা করে চেয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করে রিট আবেদনকারীর পক্ষ। গত সপ্তাহে রিভিউ পিটিশনের পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। একই সঙ্গে শুনানির জন্য দিন ধার্য করে দেন।
রিভিউ পিটিশনের পর ব্যারিস্টার আমিরুল ইসলাম ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি
জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ রিভিউ পিটিশন খারিজ করে দেয়।