শাকিব খানের ‘গাদ্দার’

 
বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। অভিনয়ের পাশাপাশি এবার ছবির জন্য গল্প লিখলেন তিনি। গল্পের নাম ‘গাদ্দার’।
 
গল্পটি চিত্রনাট্য লিখবেন আবদুল্লাহ জহির বাবু  ও পরিচালনা করবেন শামীম আহমেদ। ‘গাদ্দার’ ছবির মূল চরিত্রে অভিনয় করবেন শাকিব খান ও অপু বিশ্বাস। আগামী শীতের শুরুতেই চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।