খান একাডেমির অ্যান্ড্রয়েড অ্যাপ

 
ভিডিও টিউটোরিয়ালভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট খান একাডেমি অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে। বৃহস্পতিবার অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।
 
অ্যাপটিতে গণিত, বিজ্ঞান, আর্ট, ইতিহাস এবং প্রোগ্রামিংয়ের ওপর হাজারো টিউটোরিয়াল পাওয়া যাবে। এই অ্যাপটি ট্রান্সক্রিপ্ট দেখা, পরবর্তীতে টিউটোরিয়াল দেখা ও ডাউনলোডের জন্য তালিকা তৈরি করা ও  পাঠের মাধ্যমে আপনার কতোটুকু অগ্রগতি হয়েছে তা ট্র্যাক করে রাখতে পারবে। 
 
বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের খান একাডেমি একটি অলাভজনক সংস্থা। সংস্থাটির ওয়েবসাইটে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি টিউটোরিয়াল যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করায় এখন থেকে ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপেও এসব টিউটোরিয়াল দেখা যাবে। সূত্র: টিএনডব্লিউ নিউজ।