কমলনগরে ইভটিজিংয়ের দায়ে আটক ১

কমলনগরে ইভটিজিংয়ের শিকার হয়েছে এক ছাত্রী। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ইভটিজার রুবেলকে আটক করেছে পুলিশ।
 
স্থানীয়রা জানায়, বুধবর বিকালে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরার পথে একই গ্রামের কামাল হোসেনের ছেলে রুবেল হোসেন (১৮) তার কয়েকজন সহযোগী নিয়ে মাতাব্বর হাট বাজার এলাকায় তার পথ রোধ করে। ধ্বস্তা-ধ্বস্তির এক পর্যায়ে মেয়েটিকে ধাক্কা মেরে পাশের খালে ফেলে দেয়। পরে সহপাঠি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে।
ওই ছাত্রী বলে, 'ছেলেটি ২ বছর যাবৎ আমাকে উত্যাক্ত করে আসছে। বুধবার সে আমার পথরোধ করে বাজে প্রস্তাব দেয়। কথা না শুনলে আমার বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়।' 
 
এ ব্যাপারে ওই ছাত্রীর নানা বাদি হয়ে কমলনগর থানায় মামলা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহম্মদ রুবেলকে আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।