ভ্যাট প্রত্যাহারের দাবি ইংরেজি মাধ্যম স্কুলের

 
ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন করছেন। বৃস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কে তারা এই মানববন্ধন করছেন।
 
মানবন্ধনে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, ইউনিভার্সেল টিউটোরিয়াল, সিদ্দিকী ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপল লিফ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা  মানববন্ধনে অংশ নেন।
 
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’তে  আগে থেকেই সাড়ে চার শতাংশ ভ্যাট দিতে হতো। এবার এটি বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে। এখন তারা আরোপিত সব ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
 
এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করে সরকার। এর প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সোমবার আরোপিত ভ্যাট প্রত্যাহার করে অর্থ মন্ত্রণালয়।