মেহেরপুরে আয়কর মেলা উদ্বোধন


কর ভীতি দূর করে করদাতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতি আরো গতিশীল করার লক্ষ্যে মেহেরপুরে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পৌর কমিউনিটি সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেহেরপুর সহকারী কর কমিশনার অনিমেষ চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী ও জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল।