এখনই অবসর নিয়ে ভাবছেন না মিসবাহ

পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। ১৩ অক্টোবর শুরু হচ্ছে এ সিরিজ। তবে লংগার ভার্সন থেকে অবসর নেয়ার নির্দিষ্ট কোন দিনক্ষণ ঠিক করেননি বলেও উল্লেখ করেন মিসবাহ।


৪১ বছর বয়সী মিসবাহ এ পর্যন্ত ৫৮ টেস্ট ও ১৬২টি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন এবং ২০১০ সালের শেষ দিক থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছেন। ২০১৫ বিশ্বকাপের পর তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। আগামী ডিসেম্বরে প্রস্তাবিত পাকিস্তান সিরিজ খেলে বীর দর্পে অবসর নিতে চান বলে এর আগে ঘোষণা দিয়েছিলেন মিসবাহ।


তবে প্রস্তাবিত এ সিরিজ নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় নিজের অবসর পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে মিসবাহকে। স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে তিনি বলেন, এই মুহূর্তে আমার কোন পরিকল্পনা নেই। তবে ইংল্যান্ড সিরিজের পর আমার ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করব এবং কি করা উচিত সেটা চিন্তা করব। ক্রিকেট কাউন্টি