বঙ্গবন্ধু বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২-৪ ডিসেম্বর

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার ৭টি ইউনিটের অধীনে ২০ বিভাগে সর্বমোট ১৪৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিট গুলো হলো- এ, বি, সি, ডি, ই, এফ এবং জি। এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর, ই, এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর  অনুষ্ঠিত হবে।
 
আবেদনকারীরা আগামী ১ অক্টোবর, ২০১৫ তারিখ রাত ১২টা ০১ মিনিট থেকে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bsmrstu.edu.bd) –এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির আবেদন করতে পারবে। 
 
এ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বি ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- গণিত, এ্যানালাইটিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিসংখ্যান, সি ইউনিটের অধীনে বিভাগ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, কৃষি, ডি ইউনিটের অধীনে বিভাগ হলো- ইংরেজি ও বাংলা, ই ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, এফ ইউনিটের অধীনে বিভাগ হলো- ম্যানেজমেন্ট স্টাডিস, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং জি ইউনিটের অধীনে বিভাগ হলো- আইন। গোপালগঞ্জ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা  মো. মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।