শিবগঞ্জে জামায়াত-শিবিরের ১৫ কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জেলা শিবিরের অর্থ সম্পাদক আল আমিন রয়েছেন। 
 
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে খাশেরহাট এলাকায় দলের গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। 
 
শিবগঞ্জ থানার ওসি এম এ ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।