নাটোরে ২১ বছর বেতন না পাওয়া শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে মানববন্ধণ করেছেন। বৃহস্পতিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার আহ্বানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত নাটোরের বিভিন্ন কলেজে নিয়োগকৃত শিক্ষক এ মানববন্ধণে অংশ নেন।
এই মানববন্ধণে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি কে এম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম এবং শিক্ষক নেত্রী নুসরাত শারমিন অংশ নেন।