চাটমোহরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত

 
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত প্রতিবন্ধী এক নারী (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দিকে চাটমোহর রেলবাজার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
 
চাটমোহর স্টেশন মাস্টার মহিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস চাটমোহর স্টেশন পার হচ্ছিল। এসময় রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ঐ নারী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।