একসঙ্গে কাজ করবে ই-কমার্স সাইট আজকের ডিল ও ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান ইকুরিয়ার। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি এক চুক্তি সই করেছে। আজকের ডিলের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের ডিলের চেয়ারম্যান এ কে এম ফাহিম মাশরুর, অপারেশন ম্যানেজার দেবাশীষ পানী, ইকুরিয়ারের সিইও বিপ্লব জি রাহুলসহ আরো অনেকে।
এই চুক্তির আওতায় এখন থেকে আজকের ডিল ও ইকুরিয়ার ফুলফিলমেন্ট পার্টনার। আজকের ডিলের ক্রেতাদের কাছে আরো সহজে, পণ্য পৌঁছে দেবে ইকুরিয়ার।