সীতাকুন্ডে আয়কর মেলা উপলক্ষ্যে মতবিনিময়

 
চট্টগ্রাম সার্কেল ১৭ কর অঞ্চল-১ এর উদ্যোগে আগামী ১৯-২০ সেপ্টেম্বর দুই দিনব্যাপী আয়কর মেলা উপলক্ষ্যে সীতাকুন্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
 
জানা যায়, মতবিনিময় সভায় আগামী ১৯-২০ সেপ্টেম্বর এলকে সিদ্দিকী স্কয়ারে সীতাকুন্ডের ব্যবসায়ী, চাকুরীজীবি, মৎসচাষী, শিল্পপতি ও সাধারণ নাগরিকদেরকে আয়কর মেলায় অংশ নিয়ে আয়কর বিভাগের বিশেষ সুবিধা গ্রহণ করার জন্য মেলাটি অনুষ্ঠিত হবে। কর অঞ্চল-১ এর সহকারী কর কমিশনার এ.কে.এম শামছুল আলম প্রতিটি নাগরিককে তাঁর আয়কর প্রদানের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালন করার উদ্দেশ্যে মেলায় অংশগ্রহণের আহ্বান জানান।