টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপনির্বাচন ২৮ অক্টোবরের পরিবর্তে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পুনঃতফসিল ঘোষণা অনুযায়ী বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র দাখিলের করতে পারবেন। ১৩ অক্টোবর হবে যাচাই-বাছাই ও ২১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে।
এর আগে মঙ্গলবার এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।
টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবদুল লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্যের কারণে গতবছর তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হয়। আওয়ামী লীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়। চলতি বছর সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠলে তিনি নিজেই পদত্যাগ করার ঘোষণা দেন। গত ১ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী পদত্যাগ পত্র জমা দিলে দুই দিনের মাথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওই পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেন।