‘হিলারির ই-মেইল প্রেসিডেন্ট প্রার্থিতায় প্রভাব ফেলবে’

 
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করায় হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট প্রার্থিতা হুমকিতে পড়বে বলে এক জরিপে বলা হয়েছে। বুধবার গলআপ জরিপে এ কথা বলা হয়। খবর সিনহুয়ার।
 
জরিপে বলা হয়েছে—যদিও হিলারি এ নিয়ে তার বিস্তারিত মতামত দিয়েছেন। কিন্তু তারপরও বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে প্রশ্নের মুখোমুখি করবে। জরিপকারীরা এ কাজে ৭৫০ জন মার্কিনের সাক্ষাত্কার গ্রহণ করেছেন।
 
এতে বলা হয়েছে—আপনারা কি মনে করেন যে, হিলারির এই হাজার হাজার ই-মেইল ভোটারদের প্রভাবিত করবে। জরিপে ৩২৯ বার ই-মেইল শব্দটি ব্যবহার করা হয়েছে। যেখানে সাক্ষাত্কার প্রদানকারীরা এ ব্যাপারে হিলারির মতামত নেয়াকে প্রাধান্য দিয়েছেন।
 
প্রকারান্তরে এখানে ৮৩ জন হিলারির বাসভবনে প্রাইভেট ই-মেইল সার্ভার ব্যবহারের বিষয়ে বলেছেন। যার মধ্যে তার পেশা সংক্রান্ত ই-মেইলসহ প্রায় ৬০ হাজার ই-মেইল রয়েছে।
 
প্রার্থিতা প্রকাশের শুরু থেকেই তিনি তার নির্বাচনী প্রচারাভিযানে আয়ের অসমতা এবং মধ্যবিত্তের সুবিধা নিয়ে কথা বলতে থাকেন। কিন্তু গলআপ জরিপে বলা হয়েছে—হিলারি ক্লিনটন তার নির্বাচনী প্রচারাভিযানে মূল বিষয়কে উপেক্ষা করেছেন।