বাগদাদে বোমা হামলায় ১৫ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার বোমা হামলায় ১৪ জন নিহত ও কমপক্ষে ৪৭ জন আহত হয়েছে। সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্র একথা জানায়।
বাগদাদের কেন্দ্রস্থলে তাইরান স্কয়ারের কাছে ওয়াথবা স্কয়ারের এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

দুটি আত্মঘাতী বোমার আক্রমণ হয়েছে। পায়ে হেটে আত্মঘাতী হামলাকারীরা বাগদাদের বাব শারিজি এলাকায় প্রথম হামর্লা আটজন সাধারণ মানুষ ও একজন পুলিশ মারা যায়। ২১ জন আরো আহত হয়। দ্বিতীয় বোমা হামলা হয় ওয়াথবা চত্ত্বরে। এখানে পাঁচজন মারা যায় যার একজন পুলিশ। হামলার দায়িত্ত্ব এখন পর্যন্ত কোনো সংগঠন নেয়নি। লসএঞ্জেলস টাইমস