পেনাল্টি প্রশ্নে ক্ষুব্ধ এনরিকে

রোমার বিপক্ষে সুয়ারেজ বক্সে ফাউলের শিকার হয়েছিলেন। কিন্তু রেফারি সেটি দেননি। বার্সার বিপক্ষে হরহামেশাই ন্যায্য পেনাল্টি না দেওয়ার ঘটনা বার বার  দেখতে দেখতে কোচ লুইস এনরিকে মনে করেন এটা এখন এতই নৈমিত্তিক যে আর সংবাদ হওয়ার যোগ্যতা নেই।


রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ১-১ গোলে ড্রতে শেষ হয়েছে। ম্যাচে নিশ্চিত পেনাল্টির সুযোগ পেয়েও সেটা বার্সা নিতে পারেনি ম্যাচ অফিসিয়ালের ভুল সিদ্ধান্ত। লুইস এনরিকেকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, এটার কী আর সংবাদ হওয়ার যোগ্যতা আছে?


এনরিকে এমন সময়ে এই কথা বললেন যখন বার্সা ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হচ্ছে এবং চিরপ্রতিদ্বন্দী রিয়াল অনেকগুলো অন্যায্য পেনাল্টি পেয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শাখতারের বিপক্ষে ম্যাচে দুটি পেনাল্টি পেয়েছিলো রিয়াল যার দুটিই রেফারির ভুল বলে দেখা গেছে পরে। মার্কা