ঝিনাইদহে ১৯৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

 
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় বাগানপাড়া থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ আছিয়া খাতুন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
 
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর আছিয়া খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ ঘটনায় রাত সাড়ে আটটার দিকে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।