বাংলাদেশ শিশু একাডেমি জয়পুরহাট জেলা শাখার আয়োজনে দু’দিন ব্যাপি শিশুদের মৌসুমী প্রতিযোগিতা শেষ হয়েছে আজ বৃহষ্পতিবার। শিশু একাডেমি সূত্র জানায়, উপজেলা পর্যায় থেকে বাছাইকৃতরা শুধুমাত্র জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
জেলা পর্যায় থেকে প্রথম স্থান প্রাপ্তরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন। জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন। শিশু একাডেমির জেলা সংগঠক উমা রানী দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক শহিদুল ইসলাম, শহীদ জিয়া কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবা বেগম নায়না প্রমূখ।
দু’দিন ব্যাপী আয়োজিত প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল জ্ঞান-জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, সমবেত দেশাত্মবোধক জারিগান ও আঞ্চলিক দলীয় নৃত্য।