সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্ধারিত সময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
চলতি বছর এমবিবিএস ও বিডিএস (২০১৫-২০১৬ শিক্ষা বর্ষ) ভর্তি পরীক্ষায় ৯৪টি মেডিক্যাল কলেজের ৯ হাজার ১৬২টি আসনের জন্য ৮৪ হাজার ৪৮৪ প্রার্থী ভর্তি পরীক্ষায় লড়বেন।