গাংনীতে অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার ক্ষতি

মেহেরপুরের গাংনীতে দোকানে অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার মূল্যের ইলেক্ট্রনিক মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
 
দোকানের মালিক কাউছার আলী বলেন, 'রাত সাড়ে ১০ টার দিকে কাজ শেষে মেইন সুইচ বন্ধ করে বাড়ি যাই। পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা শুনতে পাই। টিভি ফ্যানসহ আনুমানিক ৩৫ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন ইলেক্ট্রনিক মালামাল পুড়ে গেছে।' 
 
মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (এডি) সেলিম রেজা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে নিবিড় পর্যবেক্ষণের পর প্রকৃত কারণ বোঝা যাবে। প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 
 
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ও গাংনী থানার ওসি আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আবুল আমিন ক্ষতিগ্রস্ত দোকানের মালিককে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন।