যশোরে ব্যাংকে ডাকাতি, ২১ লাখ টাকা লুট

অগ্রণী ব্যাংক যশোরের রাজারহাট শাখায় দুঃসাহসিক ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে হানা দিয়ে গ্রিল কেটে ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে প্রায় ২১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
অগ্রণী ব্যাংক যশোরের ডিজিএম মো. ওয়াদুদ আলী জানান, বৃহস্পতিবার রাতে ডাকাত দল ব্যাংকে হানা দেয়। এ সময় গ্যাস সিলিন্ডার দিয়ে গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে তারা। পরে ব্যাংকে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে বেঁধে ফেলে। ব্যাংকের ভল্ট ভেঙ্গে দুর্বৃত্তরা প্রায় ২১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাস আলী জানান, ডাকাতির খবর পেয়ে শুক্রবার সকালে তিনি ঘটনাস্থলে গেছেন। কত টাকা খোয়া গেছে এবং কি কি লুট হয়েছে তার হিসেব দেখা হচ্ছে।