পাথর নাকি ইউএফও!

 
রাশিয়ার একটি গভীর খাদ থেকে অদ্ভূত আকৃতির পাথর উদ্ধার করা হয়েছে। অনেকে মনে করছেন, এটি ইউএফও (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট)। প্রকৃতপক্ষে বস্তুটি কি সেটি জানার জন্য গবেষণাগারে নেয়া হয়েছে।
 
যে দলটি ঐ বস্তুটি আবিষ্কার করেছে তাদের ভাষ্যে, ১০ লক্ষ বছর আগে এলিয়ানরা বোধহয় পৃথিবীতে অবতরণ করেছিল। এটি ইউএফওর কোনো ধ্বংসাবশেষ হতে পারে।
রাশিয়ার ওয়েবসাইট ব্লকনট-ভোলগোগ্রাডের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার চার মিটার লম্বা ডিস আকৃতির ঐ বস্তুটি উদ্ধার করা হয়।
 
দেখে মনে হচ্ছে এটি একটি বড় আকারের পাথর। কিন্তু এলিয়ানদের অনুসন্ধানে নিয়োজিত ইএফওলোজি ও কসমোপোয়ইস্ক এটি আবিষ্কার করেছে। তারা রাশিয়ার ভোলগোগ্রাডের কাছে অনুসন্ধান চালাচ্ছেন।
 
IMG0
 
ইউএফও সাইটিংস ডেইলিতে স্কট ওয়ানিং লিখেছেন, নাসার মঙ্গলগ্রহের ছবিতে আমি এই ধরণের ডিস্ক আকৃতির পাথর দেখেছিলাম। এটা দেখে মনে হচ্ছে, এই ইউএফও একটি সামরিক ড্রোন। কিন্তু মঙ্গলগ্রহে আক্রমণ চালানোর সময় এটি ক্ষতিগ্রস্ত হয়ে পৃথিবীতে পড়ে যায়।
 
ডিস্ক আকৃতির এই বস্তুটিতে মেটাল টাংস্টেন থাকতে পারে, যা সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত হয়ে থাকে।
 
ইএফওলজিস্ট দাবি করেছে, যে বস্তুটি পাওয়া গেছে সেটি ১০ লক্ষ বছরের পুরনো।
 
প্রকৃতপক্ষে বস্তুটি পাথর নাকি সত্যিই আইএফও তা জানার জন্য গবেষণার ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। খবর: মেট্রো অনলাইন।