সৌদি আরবের একটি হাসপাতালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মর্টার হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকালে সৌদি আরবের জিজান এলাকার সামতাহ জেনারেল হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। তারা ওই হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।