‘বাগান কি তার প্রতিটি গাছ চেনে?’

 
ফয়সাল একজন চাকরিজীবী। কারো সাথেই তেমন মেলামেশা করেন না। ফেসবুকে কেয়া নামে একটি মেয়ের ছবিতে ফলো করেন। কিন্তু কখনো তার সঙ্গে চ্যাট হয়নি। একদিন কেয়ার বান্ধবী হঠাত্ অসুস্থ হয়ে যায়। তার জন্য রক্তের প্রয়োজন।
 
রক্ত প্রয়োজন এমন কথা জানিয়ে কেয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। সঙ্গে সঙ্গে ফয়সাল তাকে ম্যাসেজ পাঠিয়ে জানায় রক্ত দেবে। গল্পের শেষ এখানে নয়। কাহিনী আরো সামনে এগোতে দেখা যাবে ‘বাগান কি তার প্রতিটি গাছ চেনে?’ নাটকে। এতে ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন নাঈম। আর কেয়া চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া।
 
IMG0
 
নাটকটি রচনা ও চিত্রনাট্য লিখেছেন খাইরুল বাসার নির্ঝর। আর পরিচালনা করেছেন রাসেল হামিদ ও আমিনুল ইসলাম শান্ত। নাটকে শবনম ফারিয়া, নাঈম ছাড়াও আজিজুল হাকিম, মাহমুদ সাজ্জাদসহ আরো অনেকে অভিনয় করেছেন।
 
একক নাটকটি ঈদের পর যেকোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।