টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ৪ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ

পুলিশ জনতা সংঘর্ষে টাঙ্গাইলে নিহত ২, আহত ২০

 
টাঙ্গাইলের কালিহাতি বাসস্ট্যান্ডের নিকটে পুলিশ জনতার সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রথমিকভাবে জানা যায়, এই ঘটনায় দুইজন মারা গেছেন। হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে স্থানীয়রা।
 
এদিকে সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও টিয়ার গ্যাস দিয়ে স্থানীয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
 
পরিবার যে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন তার হলেন- কালিহাতি উপজেলা কুষ্টিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৫) এবং ঘাটাইল উপজেলা সালেঙ্গা গ্রামের ড্রাইভার ওসমান ফারুকের ছেলে শামীম মিয়া (৩০)। তারা দুজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে পরিবার দুটি থেকে জানানো হয়েছে।
 
এদিকে পুলিশের সঙ্গে চলা এই সংঘর্ষে প্রায় ৪ ঘণ্টার বেশি সময় যাবৎ টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, জুম'আর নামাজের পরপর শুরু হয় এই সংঘর্ষ। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।