মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদী থেকে ৯৬টি গরুসহ একটি ট্রলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পাইকার ও ট্রলার চালককে অপহরণ করা হলেও পরে তাদের পদ্মার একটি চরে ফেলে যায় ছিনতাইকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের মাদবর চর এলাকা থেকে ৯৬টি কোরবানির পশু নিয়ে একটি ট্রলার লৌহজংয়ে যাওয়ার পথে পদ্মা নদীতে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে ট্রলারটি ছিনতাই করে নিয়ে যায়। লৌহজংয়ের ডহরি গ্রামের গফুর মাঝির ওই ছিনতাইকৃত ট্রলারটিতে প্রায় অর্ধ কোটি টাকার কোরবানির পশু ছিল।
লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, এমন সংবাদ শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোনো রকম অভিযোগ করেনি।