সবুজবাগে গৃহবধূর আত্মহত্যা

 
রাজধানীর সবুজবাগে শুক্রবার বিষ পান করে রুমা আক্তার (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
 
পুলিশ জানায়, শুক্রবার সকালে সবুজবাগের বাসাবো এলাকার ওয়াহাব কলোনিতে রুমা আক্তার তার স্বামী মারুফ মিয়ার সঙ্গে কলহের জের ধরে বিষপান করেন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।