ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে ৬ পুলিশ ক্লোজ

 
চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁওয়ে ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার তাদের পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার ফারহাত আহামেদ।
 
বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ থানার এএসআই নূর আলমসহ আরো ৫ পুলিশ পীরগঞ্জ-রানীশংকৈল রাস্তার গোগরহাট এলাকায় চাঁদাবাজিকালে জনতার হাতে ঘেরাও হন। বিক্ষুদ্ধ জনতা তাদেরকে লাঞ্ছিত করে পীরগঞ্জ ও রানীশংকৈল থানায় খবর দিলে থানার ওসি কে.এম. শওকত আলী ও রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার মোহন্ত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করেন।

খবর বাসসের।