ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়াকার

 
সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে নিজ দলের জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী পাকিস্তান দলের প্রধান কোচ ওয়াকার ইউনিস। ইংলিশ ব্যাটসম্যানের কাবু করতে পাকিস্তান স্পিনারদের উপরই পাকিস্তান বেশি নির্ভর করবে বলেও ইঙ্গিত দেন সাবেক এ অধিনায়ক।
 
জিও সুপার চ্যানেলকে ওয়াকার বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী। সংযুক্ত আরব আমিরাতের পিচের সঙ্গে আমরা অভ্যস্ত এবং টেস্ট ক্রিকেটে ইউনিস খান, মিসবাহ উল হক এবং আজহার আলীর সেঞ্চুরিগুলো হিসাব করলে আমি মনে করি আমরা ভাল করতে পারি।’