জেলা শহরের জেলে পাড়ায় ২০ মণ ভেজাল ঘি জব্দসহ কারখানা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
ডিবি ওসি নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় ২০ মণ ভেজাল ঘি জব্দ করে কারখানা মালিক সৌরভ ঘোষকে আটক করা হয়েছে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ১০ মাসের কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ঘি ড্রেনে ঢেলে নষ্ট করে ফেলা হয়েছে।