রাজশাহীতে ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব শুরু

 
রাজশাহীতে ৪ দিনব্যাপী ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব শুরু হয়েছে। অনুষ্ঠান শেষ হবে আগামী ২২ সেপ্টেম্বর। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি কথা সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল খালেক ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী অমরেশ রায় চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র।