কুষ্টিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতের নাম নবীর উদ্দিন। তিনি শেহালা পূর্বপাড়া গ্রামের মুনতাজ আলীর ছেলে।
শুক্রবার দিবাগত রাতে র্যাব সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি ও একটি মোবাইল সেটসহ তাকে গ্রেফতার করে।
নবীরের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে মেহেরপুর, গাংনী ও দৌলতপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।