রাজধানীতে অস্ত্র ও জাল স্ট্যাম্পসহ আটক ৩


রাজধানীতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জাল স্ট্যাম্পসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিনজনের মধ্যে দুইজন অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) জাহাঙ্গীর আলম সরকার জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি শুটার গান, একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ১৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।