বেনাপোল চেকপোষ্ট ও পুটখালী সীমান্ত দিয়ে নারী ও শিশু পাচার অব্যহত রয়েছে। শুক্রবার গভীর রাতে চেকপোষ্ট আইসিপি বিজিবি ক্যাম্প ও পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতে যাতয়াতের সময় ২ শিশুসহ ২৬ জনকে আটক করে। পরে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়। তবে এ সময় কোনো দালাল বা পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক সুজিত মিয়া জানান, আটককৃতদের মধ্যে কারা পাচার হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের যশোর আদালতে পাঠানো হবে।