আর্তুরো ভিদালের পাশে গার্দিওলা

ক্লাব কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সমালোচনার পরও শুক্রবার মিডফিল্ডার আর্তুরো ভিদালের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা।
 

 

বুন্দেসলিগায় প্রামস্টাডে ম্যাচের আগে গার্দিওয়ালা বলেন,  বেকেনবাওয়ারের সঙ্গে আমি এক মত নই। আর্তুরোর খেলায় আমি খুবই সন্তষ্ট। চলতি মৌসুমে সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হবে। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার অলিম্পিয়াকোসের বিপক্ষে বায়ার্নের ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে ভিদাল ঠিকমত সারা মাঠে দৌঁড়ে খেলেননি বলে সমালোচনা করেন বেকেনবাওয়ার।


বেকেনবাওয়ারের অভিযোগ, আমরা তার (ভিদাল) কাছ থেকে এমনটা আশা করিনি। অবশ্যই তার আরো ভাল খেলা উচিত ছিল। তবে খোলোয়াড় ও কোচ হিসেবে পাঁচ বার বায়র্নের হয়ে বুন্দেসলিগার শিরোপা জয় করা বেকেনবাওয়ারের এ অভিযোগ একদম মানতে নারাজ গার্দিওলা।


মধ্য সপ্তাহে ইনজুরিতে পড়ার কারণে ভিদাল, রবার্ট লিওয়ানডোস্কি এবং জাবি আলনসোকে আগামী ম্যাচে পাওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়া সম্পর্কে কথা বলতে আগ্রহী গার্দিওলা বলেন, পরিসংখ্যানে আমার আগ্রহ নেই। স্প্যানিশ এ কোচ আরো বলেন, তাদের ইনজুরি মারাত্মক নয়, কিন্তু তাদেরকে পাওয়া যাবে কিনা আমি নিশ্চিত নই। বাসস