শিবগঞ্জে বিনোদপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ তাজরুল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে বড় টাপপু গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত তাজরুল শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
মনকষা বিওপি কমান্ডার সুবেদার আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বিনোদপুর ইউনিয়নের বড় টাপপু গ্রামের একটি রাস্তায় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এই সময় ওই ব্যক্তির কাছ থেকে ৯৩ বোতল ফেনসিডিল ও ১৯৮ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া ওই ব্যাক্তির ব্যবহৃত মোটর সাইকেলটিও আটক করেছে বিজিবি।