মদনে নারী ধর্ষণের চেষ্টা

নেত্রকোণার মদনে বিধবা নারীকে একই গ্রামের সাইদুল (২৫) ধর্ষণের চেষ্টা করেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার চানগাঁও ইউনিয়নে এই ঘটনা ঘটে।
 
ওই নারী বলেন, 'শুক্রবার আমি একাই বসত ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে মগল ফকিরের ছেলে সাইদুল আমার ঘরে প্রবেশ করে। আমার মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আমার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে সাইদুল পালিয়ে যায়।' 
 
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আব্দুল কদ্দুছ জানান, ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই নারীকে নেত্রকোণা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 
 
মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, এ ব্যাপারে ওই নারী বাদি হয়ে সাইদুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।