ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

 
রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার থেকে দেলোয়ার হোসেন (৪০) নামের এক পানি (মিনারেল ওয়াটার) ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল এবং ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 
শনিবার ভোররাতের দিকে সোনারগাঁও হোটেলের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন।